মাগুরানিউজ.কমঃ
সাধারণত গুগলের গাড়িতে স্ট্রিট ভিউ ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন জায়গার ৩৬০ ডিগ্রি ছবি তুলে থাকে গুগল। তবে মরুভূমির ছবি তোলার ক্ষেত্রে বিপাকে পড়া গুগল সহায়তা নিলো উটের।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের খবরে বলা হয়েছে, সমগ্র বিশ্বের যাবতীয় স্থানকে গুগল ম্যাপে অন্তর্ভূক্ত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত লিওয়া মরুভূমির ছবি তোলার জন্য উট নিয়োগ করেছে গুগল।
উটের পিঠে স্ট্রিট ভিউ ক্যামেরা স্থাপন করে মরুভূমির ছবি তুলেছে গুগল। লিওয়া মরুভূমিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও উত্তেজনাপূর্ণ প্রাকৃতিক দৃশ্যের মরুভূমি বলা হয়ে থাকে। গুগল ম্যাপসের জন্য উঠের পিঠে চড়ে ব্যতিক্রমী ছবি উপহার দিয়েছে গুগলের স্ট্রিট ভিউ ক্যামেরা।


