শচীন-গাঙ্গুলিকে ছাপিয়ে কোহলির কীর্তি

মাগুরানিউজ.কমঃ 

pak-1423993819

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা। এক দল আরেক দলকে ছাড়িয়ে যাওয়ার পালা। কেউ হারতে চায় না! ম্যাচে চাপ থাকায় মাঠে খেলতে নেমে কখনো জেতা ম্যাচ হেরে যায়। কিন্তু বিশ্বকাপে যেন একতরফা ফল নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুই দলের পাঁচবারের দেখায় সবকটি ম্যাচে হেরে যায় পাকিস্তান।

এই ম্যাচে সাধারণত দলের সেরা খেলোয়াড়দের থেকে ভালো কিছু পাওয়ার প্রত্যাশা থাকে। তেমনি ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিনর কাছেও একটি করে হলেও সেঞ্চুরির প্রত্যাশা ছিল ভক্তদের।

কিন্তু পাক-ভারত মহারণে তারা ভক্তদের হতাশ করেছিলেন। যেটা শচীন-গাঙ্গুলিরা পারেননি, সেটা করে দেখালেন বিরাট কোহলি। রোববার বিশ্বকাপের ১১তম আসরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ভারতের এই ‘পোস্টার বয়’। ১২৬ বলে ৮টি চারের মারে ১০৭ করেন কোহলি। এরপর সোহেল খানের বলে ওমর আকমালের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।

শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ আজহারউদ্দিনের মধ্যে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। ২০০৩ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এই রান করেন তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: