লাগাতার অবরোধের ২৩তম দিন চলছে, জনমনে ক্ষোভ বাড়ছে

মাগুরানিউজ.কমঃ 

fe42ic3ndfg copy

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির আজ বুধবার ২৩তম দিন চলছে। তবে অবরোধের পাশাপাশি বিভিন্ন স্থানে চলছে হরতাল কর্মসূচিও। এ সময় কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে হতাহতের ঘটনাও ঘটে।

এদিকে মাগুরার শালিখা উপজেলায় অজ্ঞাত ব্যক্তিরা একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এতে চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে মাগুরা-যশোর সড়কে শালিখা উপজেলার আড়পাড়া বাজারে এই ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার নারানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে ট্রাকচালক মিলন (৩৫) এবং একই এলাকার হেলপার ইমারুল (১৮)। জানা যায়, ভোরে যশোর থেকে ঢাকাগামী আদাবোঝাই ট্রাকটি আড়পাড়া বাজার অতিক্রম করার সময় অজ্ঞাত ব্যক্তিরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে সঙ্গে সঙ্গে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় দগ্ধ হন চালক মিলন এবং হেলপার ইমারুল। ট্রাকের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

উল্লেখ্য, গণতন্ত্র হত্যা দিবস পালন করতে না দেয়া, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ও দেশব্যাপী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ দাবিতে ৫ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: