রোগ সারাতে সেলফি

মাগুরানিউজ.কমঃ

imagesআপনি কি ত্বকের সমস্যায় ভুগছেন? কিন্তু কিছুতেই ডাক্তারের কাছে যাওয়ার সময়টুকু জোগাড় করতে পারছেন না? অথবা যাতায়াতের সমস্যা বা দূরত্বের কারণে যেতে পারছেন না? তাহলে টুক করে ত্বকের আক্রান্ত অঞ্চলের একটা সেলফি তুলে ফেলুন। সেই সেলফি পাঠিয়ে দিন আপনার চর্ম বিশেষজ্ঞের কাছে।
নতুন এক গবেষণা অনুযায়ী, একজিমার মত ত্বকের সমস্যাকে চিহ্নিত করে তার নিরাময়ে সাহায্য করে সেলফি।

কোলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষক এপ্রিল আর্মস্ট্রংয়ের নেতৃত্বাধীন রোববার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একজিমা আক্রান্ত ৭৮ জন সেলফির মাধ্যমে ডাক্তারদের কাছ থেকে অনলাইন চিকিৎসা পেয়েছেন। অন্য ৭৮জন একজিমা আক্রান্ত সরাসরি ডাক্তারদের কাছে গিয়ে চিকিৎসা নিয়েছেন।

রোগীরা নিজেদের ত্বকের সমস্যার ছবি তুলে অনলাইনে ত্বক বিশেষজ্ঞদের (ডার্মাটোলজিস্ট) কাছে পাঠিয়েছিলেন। ডাক্তাররা সেই ছবির ভিত্তিতে রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় কী কী ওষুধ লাগবে অনলাইনেই তার হদিস দিয়ে দিয়েছেন।

এক বছর পর দেখা গেছে, সরাসরি ডাক্তারদের কাছে গিয়ে যারা চিকিৎসা নিয়েছিলেন তাদের ৪৪ শতাংশ ক্ষেত্রে একজিমা সম্পূর্ণ বা প্রায় সেরে গেছে। অন্যদিকে, অনলাইনে চিকিৎসা যারা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে এই নিরাময়ের হার ৩৮ শতাংশ।

তথ্যসূত্র : জিনিউজ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: