রাতে মুথোমুখি হবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স

মাগুরানিউজ.কমঃ

mumbai-chennai

আইপিএলের অষ্টম সংস্করণের প্লে-অফে মঙ্গলবার রাতে মুথোমুখি হবে দুবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও একবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। প্লে-অফে জয় পাওয়া দলটি সরাসরি ফাইনালে চলে যাবে। আর হেরে যাওয়া দলটি কোয়ালিফাইয়ারে জেতা দলটির সঙ্গে মোকাবেলা করবে। সেই অর্থে ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে দল দুটির সামনেই।

চলতি আইপিএলে চেন্নাই ও মুম্বাই যেন ভিন্ন মেরুতে দাঁড়িয়ে। আসরের প্রথম সাত ম্যাচে ছয়টিতে জেতা চেন্নাই নিজেদের শেষ সাত ম্যাচের চারটিতেই হেরে যায়। যদিও শীর্ষস্থানে থেকেই ধোনির দল গ্রুপ পর্ব শেষ করে।

অন্যদিকে গত মৌসুমের মতো এবারও বাজেভাবে শিরোপা উদ্ধার মিশন শুরু করে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম পাঁচ ম্যাচ টানা হেরে প্লে-অফ থেকে ছিটকে পড়ার দৌড়গোড়ায় থাকা দলটি অসাধারণ কামব্যাকের নজির গড়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করে। রোহিতের দল শেষ ৯ ম্যাচে আটটিতেই জয়লাভ করে।

গ্রুপ পর্বে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সমতা বিরাজ করছে। দুই দলই একটি করে ম্যাচ জয়-পরাজয় পেয়েছে। প্রথম সাক্ষাতে মুম্বাই চেন্নাইয়ের কাছে ৬ উইকেটে হেরে যায়। ফিরতি সাক্ষাতে ধোনির দলকে একই ব্যবধানে হারায় আইপিএলের ষষ্ঠ আসরের চ্যাম্পিযনরা।

গত আসরে চেন্নাই সুপার কিংসের কাছে হেরেই বিদায় নিতে হয় মুম্বাই ইন্ডিয়ান্সকে। এবার প্রতিশোধ নেয়ার পালা রোহিত শর্মাদের।

মুম্বাইয়ের জন্য স্বস্তির ব্যাপার হলো- ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে মোকাবেলা করবে তারা। ফলে প্রতিপক্ষের মাঠে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ধোনির দলকে।

অন্যদিকে জাতীয় দলের হয়ে খেলতে কিউই অধিনায়ক ও চেন্নাইয়ে হার্ড-হিটার ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালান দেশে ফিরে যাওয়ায় ব্যাটিং-লাইন কিছুটা হলেও দুর্বল হয়ে পড়বে। সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবেন মালিঙ্গারা।

দুই দল আইপিএলের এই পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে। চেন্নাই ও মুম্বাই উভয়ই সমান ১১টি করে জয় পেয়েছে। চলতি আসরে দুবারের সাক্ষাতে ফলাফল ১-১ হলেও কোনো দলই নিজেদের মাঠে জিততে পারেনি।

সম্ভাব্য দল:

মুম্বাই ইন্ডিয়ান্স: লেন্ডল সিমন্স, পার্থিব প্যাটেল, রোহিত শর্মা, আম্বাতি রাইয়ুডু, কিয়েরন পোলার্ড, হার্দিক পাণ্ডে, হারভজন সিং, সুচিত, মিচেল ম্যাকক্লেনগান, বিনয় কুমার ও লাসিথ মালিঙ্গা।

চেন্নাই সুপার কিংস: ডোয়াইন স্মিথ, মাইকেল হাসি, সুরেশ রায়না, ফ্যাফ ডু প্লেসিস, মাহেন্দ্র সিং ধোনি, পাওয়ান নেগি, ডোয়াইন ব্রাভো, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিস নেহরা, মোহিত শর্মা/ইশ্বর পাণ্ডে

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: