রাজ্জাক একাই নিলেন ৭ উইকেট

মাগুরানিউজ.কমঃ 

file

অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাক এখন জাতীয় দলে অবহেলিত খেলোয়াড়। ভালো ফর্মে থেকেও বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। বিশ্বকাপের দলে রাজ্জাক না থাকায় সাবেক তারকারা বিসিবি ও নির্বাচকদের কড়া সমালোচনাও করেছে। সেই রাজ্জাক জাতীয় লিগে এক ইনিংসে একাই সাত উইকেট শিকার করে জবাব দিয়েছেন বিসিবিকে।

১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে বিকেএসপির দুটি খেলায় বড় জয় পেয়েছে ঢাকা মেট্টো ও খুলনা বিভাগ।  রাজশাহীকে ২৮৫ রানে ঢাকা মেট্টো এবং সিলেটকে ইনিংস ও ১৭৮ রানের ব্যবধানে হারিয়েছে খুলনা বিভাগ। ঢাকার হয়ে ম্যাচ সেরা হয়েছেন মেহেদী মারুফ ও খুলনার পক্ষে তুষার ইমরান।

বিকেএসপির ৩ নম্বর মাঠে মেহেদী মারুফের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩০২ রান সংগ্রহ করে ঢাকা মেট্টো। জবাবে রাজশাহী তাদের প্রথম ইনিংসে ২১৮ রানে অলআউট হয়। রাজশাহীর পক্ষে জুনায়েদ সিদ্দকী ৫৫ ও জিয়াউর রহমান ৫৪ রান সংগ্রহ করেন। বল হাতে ঢাকার হয়ে শহিদ ও শরিফউল্লাহ তিনটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে ৮৪ রানে এগিয়ে থেকে মেহরাব হোসেন জুনিয়রের সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে দশ উইকেট হারিয়ে ৩৭৫ রান সংগ্রহ করে ঢাকা। ফলে জয়ের জন্য রাজশাহীর লক্ষ্য দাঁড়ায় ৩৫৯ রান। মেহরাব হোসেন ১৭৯ বল মোকাবেলা করে ১০৮ রান সংগ্রহ করেন। এছাড়া সৈকত আলী ৪৬, মেহেদী মারুফ ৪৬, আসিফ আহমেদ ৬৬ ও শহিদ ৪৪ রান সংগ্রহ করে।

বিশাল রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে সব সবউইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে রাজশাহী। দলের পক্ষে ফরহাদ হোসেন সর্বোচ্চ ৮৫ রান করেন। বল হাতে ঢাকার পক্ষে সৈকত আলী একাই ৫টি উইকেট নেন।

এদিকে বিকেএসপির অপর মাঠে অপর খেলায় তুষার ইমরান ও নুরুল হাসানের জোড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ৫৩৬ রান সংগ্রহ করে খুলনা বিভাগ। জবাবে সিলেট প্রথম ইনিংসে দশ উইকেটে সংগ্রহ করে ১৮৪ রান করে। ফের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে জাতীয় দলের অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাকের স্পিন জাদুতে ১৭৪ রানে অলআউট হয় তারা। রাজ্জাক ৭১ রানে একাই সাত উইকেট নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: