পবিত্র রমজান মাসে সকল বিমা কোম্পানি এবং বিমা কর্পোরেশনের অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত নামাজের জন্য বিরতি থাকবে।
বুধবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইডিআরএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য মো. কুদ্দুস খান স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের সঙ্গে মিল রেখে রমজান মাসে বিমা কোম্পানি ও কর্পোরেশনের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিমা কোম্পানি কর্পোরেশনের অফিস খোলা থাকবে। আর অফিস চলাকালীন সময়ে নামাজের জন্য ১৫ মিনিট (দুপুর ১টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত) বিরতি থাকবে।
সকল বিমা কোম্পানি ও বিমা কর্পোরেশনের জন্য রমজান মাসে এ সময়সূচি বাধ্যাতামূলক করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, রমজান মাস শেষ অফিস সময়সূচি আগের মতো চলবে।
আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- একটি স্বপ্নের অপমৃত্যু: আর ফিরবে না বান্দরবানের পাহাড়ি রাস্তায় হারিয়ে যাওয়া শ্রীপুরের তাজিম
- গড়াই নদীর তীব্র ভাঙন: ফসলি জমি বিলীন, হুমকিতে কোদলা গ্রামের ৫০০ পরিবার
- শ্রীপুরে আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক
- শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস
- শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত
- শ্রীপুরে চায়ের দোকানের সামনে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট, আহত ৫
- শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি
- শ্রীপুরে অবৈধভাবে মজুদ রাখা ২৮৮ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড
- ভালোবাসার টানে মাদারীপুর থেকে মাগুরায় খ্রিস্টান তরুণী, সমলিঙ্গে বিয়ের দাবিতে চাঞ্চল্য

