রবি ও মঙ্গলবারের পরীক্ষা স্থগিত

মাগুরানিউজ.কমঃ 

news_img_119425_0বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে রোববার ও মঙ্গলবারের এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ২ মাস ধরে লাগাতার অবরোধ চালিয়ে আসা বিএনপি নেতৃত্বাধীন ২০
দল আগামী রোববার থেকে ফের ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন শনিবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ হরতালের কথা জানিয়েছেন। এছাড়া সোমবার সারাদেশে গণমিছিলের কথাও বলা হয়েছে বিবৃতিতে।

জানুয়ারির শেষ দিক থেকে অবরোধের সঙ্গে হরতালও চালিয়ে আসছে এই জোট। ২০ দলীয় জোটের এই হরতালের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

পরীক্ষায় প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে বিভিন্ন মহল থেকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানানো হলেও তাতে সাড়া দেয়নি বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: