রবির আগেই কুমড়া, লাভবান মাগুরার চাষিরা

মাগুরানিউজ.কমঃ

AJJD-1416810091

মাগুরা সদর উপজেলার জাগলা উত্তরপাড়া মাঠে ব্যাপকহারে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। রবি শস্য চাষের গ্যাপে চাষিরা এ কুমড়ার চাষ করে লাভবান হয়েছেন। কুমড়া উঠে গেলেই রবি শস্যর জন্য জমি প্রস্তুত করবেন তারা।

আমুড়িয়া গ্রামের কুমড়া চাষি ও ব্যবসায়ী শাখাওয়াত হোসেন জানান, তিনি নিজে ২ বিঘা, হোসেন আলী ২ বিঘা, রুহুল ২ বিঘা, রনকুল ৬ বিঘা, হিসাবউদ্দিন ৪ বিঘা, আবুল কাশেম ৪ বিঘা, আব্দুল মহিদ সাড়ে ৩ বিঘা, আজিবর ৪ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন।

শাখাওয়াত জানান, উত্তরপাড়া মাঠে প্রায় শত বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। প্রতিদিনই কুমড়া কাটছে চাষি। উত্তরপাড়া মাঠের এ কুমড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে। প্রতিদিন আমঝুপি গ্রামের হাট থেকে ৫/৬ ট্রাক করে কুমড়া বাইরের জেলায় রপ্তানি হচ্ছে।

উত্তরপাড়া মাঠে গিয়ে দেখা যায়, মাঠের পর মাঠ মিষ্টি কুমড়া চাষ হয়েছে। চাষিরা জানালেন, কুমড়া কাটা ও বিক্রি করা নিয়ে তারা ব্যস্ত।প্রতি বিঘা কুমড়া চাষে তাদের প্রায় ৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি বিঘা জমিতে ৬০ থেকে ৭০ মন করে কুমড়া উৎপন্ন হয়েছে। এ ক্ষেত্রে তারা নিজেদের উৎপাদিত বীজ ব্যবহার করেছেন। প্রতি বিঘাতে উৎপন্ন কুমড়া তারা ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায় বিক্রি করেছেন। রবি চাষের আগ পর্যন্ত মাত্র ৩ মাসের এ ফসল চাষ করে তারা ভাল লাভ পেয়েছেন। তারা বিগত ২/৩ বছর ধরেই এভাবে মিষ্টি কুমড়ার চাষ করছেন।

তবে অনেক চাষি জানালেন, প্রথম দিকে ভাল দাম পেলেও এখন আর তেমনটি নয়। চাষিরা লাভ করেছেন প্রথমে। আর শেষ সময়ে চাষ খরচ তুলে নিচ্ছেন। প্রথম দিকে কুমড়া ৪শ’ টাকা মন দরে বিক্রি হলেও বর্তমানে ২শ’ টাকা থেকে আড়াইশ’ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: