মাগুরানিউজ.কমঃ

‘বোমা বিস্ফোরণ ও গুলির আঘাতে ফুটফুটে শিশুদের দেহ টুকরো টুকরো হয়ে এবং তাদের শরীর থেকে ফিনকি দিয়ে বের হওয়া রক্ত যেন ধুনা তুলার মতো উড়ছিল। এর সঙ্গে আর্তনাদ, মৃত্যুযন্ত্রণা যোগ হয়ে সৃষ্টি হয়েছিল নারকীয় পরিস্থিতির।’
পাকিস্তানের পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় বেঁচে ফেরা এক শিক্ষার্থী ডেইলি মেইলের সঙ্গে কথা বলার সময় এমন বর্ণনা দিয়েছে। সেই বিভৎস মুহূর্তগুলোর কথা বলার সময় বারবার ডুকরে কেঁদে ওঠে সে।
মঙ্গলবার পেশোয়ারে স্কুলে তালেবানরা হামলা চালিয়ে ১৩২ শিশুশিক্ষার্থী এবং নয়জন শিক্ষক-স্টাফ মিলিয়ে মোট ১৪১ জনকে খুন করেছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বনেতারা। এমন বর্বর হত্যাযজ্ঞের কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

