যে ভুল করবে তাকেই খেসারত দিতে হবে- মাগুরায় এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কমঃ 

gfh

রাজনীতিতে যদি কেউ কোনো ভুল করে তবে সেই ভুলের খেসারত জনগণ দেবে না। যে নেতৃত্ব বা দল ভুল করবে তাকেই খেসারত দিতে হবে- এমন মন্তব্য করেছেন এ্যাড. সাইফুজ্জামান শিখর।

আজ সকালে মাগুরার চৌরঙ্গীমোড়ে ২০ দলের ছোড়া পেট্রোল বোমার আঘাতে মাগুরায় ৪ জন নিরিহ মানুষকে হত্যার প্রতিবাদে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ডাকে প্রতিবাদ মিছিল শেষে সমাবেশ তিনি এ মন্তব্য করেন।

11034211_16192003416452ui48_ry4267031593851699161_n
তিনি বলেন, ‘এখন জঙ্গিবাদী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে খুন করে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে- এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ প্রতিনিয়ত পেট্রোল দিয়ে মানুষ পোড়ানো হচ্ছে। বাংলাদেশের আকাশ-বাতাস সেই পোড়া লাশের গন্ধে কাঁদছে।’

এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেন, ‘গত আড়াই মাস ধরে এ ধরনের তাণ্ডব এদেশে চলছে। আমরা ধৈর্য্য ধরে সকল অবস্থা মোকাবেলা করছি। আমরা জানি জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে তাই তাদের জঙ্গিবাদী কর্মকাণ্ড কেউ সমর্থন করে না। কাজেই আমরা এ অবস্থা থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটাতে পারবো। কিন্তু আমরা চাই না এভাবে আমাদের মানুষগুলো জ্বলে পুড়ে মারা যাক, পরিবারগুলো ধ্বংসের দিকে যাক। মানুষের উপর এত অত্যাচার করা তো ঠিক না।’

11034211_1619200341gh6452ui48_4267031593851699161_n২০ দলের ছোড়া পেট্রোল বোমার আঘাতে মাগুরায় ৪ জন নিরিহ মানুষকে হত্যার প্রতিবাদে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের ডাকে মাগুরার সাধারন জনগন বিক্ষোভ ও সমাবেশ করে।

মাগুরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু নাসির বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন এ্যাড, শাইফুজ্জামান শিখর, আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জননেতা বাবু পংকজ কুমার কুন্ডু, আলহাজ্ব তানজেল হোসেন খান,আ;ফাত্তাহ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: