যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনির শিকার বিএনপি কর্মী, ট্রাকচাপায় দুইজন নিহত

মাগুরানিউজ.কমঃ 

যশোর-মাগুরা মহাসড়কে পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনিতে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। এছাড়া যশোরের মনিরামপুরে পেট্রোলবোমা মারতে গিয়ে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন।পেট্রোলবোমা মারতে গিয়ে ট্রাকের নিচে ২ যুবক
নিহত দুইজন হলেন- লিটন হোসেন ও ইউসুফ আলী। আহত বিএনপির কর্মীর নাম শাহীন।
মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় পৌর কাউন্সিলর মফিজুর রহমান জানান, ইউসুফ আলী যুবদল কর্মী।
মনিরামপুর থানার ওসি মোল্যা খবির আহমেদ জানান, ভোর সাড়ে ৩টার দিকে লিটন এবং ইফসুফ একটি মোটরসাইকেল নিয়ে বেগারীতলা বাজারের পাশে যানবাহনে পেট্রোলবোমা হামলার চেষ্টা চালায়। এসময় বিপরীত থেকে আসা একটি ট্রাকচাপা দিলে তারা দুজনই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ তাদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পেট্রোলবোমা উদ্ধার করেছে।
 
এদিকে, ভোর ৪টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় পেট্রোলবোমা নিক্ষেপকালে গণপিটুনির শিকার হন বিএনপি কর্মী শাহীন। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
যশোরের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেশমা শারমিন বিষয় দুটি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: