যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিএসসি (সম্মান ও ইঞ্জিনিয়ারিং) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ৬ ও ৭ নভেম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনলাইনে ভর্তি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম চলবে ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল জানান, ভিসি প্রফেসর ড. আবদুস সাত্তারের সভাপতিত্বে ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রথমে ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে অনিবার্যকারণবশত এ তারিখ পরিবর্তন করে ৬ ও ৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

