যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

10390099_626600830765117_8585761222518228995_nনিউজ ডেস্কঃযশোরে আজ এক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
আজ সকাল পৌনে ৯টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার রাজঘাট আহাদ জুট মিলের সামনে পাটবোঝাই ট্রাকের সাথে-তিনচাকার অটোরিক্সা মাহেন্দ্র’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং হাসপাতালে দু’জনের মৃত্যু হয়।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন দুর্ঘটনায় হতাহতের কথা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, অভয়নগর উপজেলার নাউলী গ্রামের টুটুল (৩৫), শুভরাঢ়া গ্রামের ইকবাল মোল্লা (৪০), খুলনার ফুলতলা উপজেলার চৌদ্দমাইল গ্রামের ফারুক হোসেন (৩০), আলকা গ্রামের মন্টু কর্মকার (৩০) ও পরিতোষ সাহা (৫০) এবং পায়গ্রাম কসবা গ্রামের চৈতন্য বালার স্ত্রী গোপাল বালা (৬০)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি ।
হতাহতরা সবাই অটোরিক্সার যাত্রী এবং অভয়নগর ও ফুলতলা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালে অভয়নগর উপজেলার রাজাঘাট এলাকায় একটি পাটবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
আহত ৩ জনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেুক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: