যশোরে পৃথক দুর্ঘটনায় দু’যুবক নিহত

road-accidentযশোরে বুধবারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দু’যুবক মারা গেছেন। নিহতরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামের খালেক শিকদারের ছেলে জসিমুদ্দিন লাল্টু ও সদর উপজেলার হামিদপুর এলাকার গোলাম হাজীর ছেলে সাইফুল ইসলাম। নিহত জসিমুদ্দিন

লাল্টু প্রাণ কোম্পানির সেলস রিপ্রেজেন্টিভ সাইফুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে জসিমুদ্দিন লাল্টু একটি নসিমনযোগে যশোর শহরের চারখাম্বা মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় সেখানে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় নসিমনটি। এতে তিনি গুরুতর আহত হন। এরপর তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

অপর দুর্ঘটনাটি ঘটেছে যশোরের মণিরামপুর-রাজগঞ্জ সড়কে। সকাল ৯টার দিকে সাইফুল ইসলাম একটি মোটরসাইকেলযোগে রাজগঞ্জ হয়ে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনায় তিনি ও মোটরসাইকেলের অপর যাত্রী ইকবাল বিশ্বাস (৫০) আহত হন। তাদের দুজনকেই যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ১২টার দিকে সাইফুল মারা যান।

দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়ে যশোর কোতয়ালি থানার ওসি শহিদুল ইসলাম এবং মণিরামপুর থানার ওসি মিজানুর রহমান খানের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা দুর্ঘটনায় নিহতের বিষয়টি স্বীকার করেছেন। তবে, মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কোথায় কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা মণিরামপুর থানার ওসি বলতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: