যশোরের ‘রাজাকার’ শাখাওয়াত গ্রেপ্তার

মাগুরানিউজ.কমঃ 

r712

একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য ‘রাজাকার’ মাওলানা শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরখানের মাস্টাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাখাওয়াতকে গ্রেপ্তারের বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী।

পুলিশ সুত্রে জানা গেছে, শাখাওয়াত গত একমাস যাবৎ মাস্টারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় ছিলেন।

তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

মাওলানা শাখাওয়াত হোসেন ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন। পরে ১৯৯৬ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করে পরাজিত হন।

২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করলে আবারো তিনি পরাজিত হন। ২০০৬ সালে অলি আহমেদের এলডিপিতে যোগ দেন শাখাওয়াত। পরের বছর দেশে জরুরি অবস্থা জারির পর ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে যোগ দেন।

সাখাওয়াত হোসেনের বাবার নাম ওমর আলী, গ্রাম হিজলডাঙ্গা, থানা কেশবপুর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: