মাগুরানিউজ.কমঃ
জীবনের পঞ্চম অস্ট্রেলিয়ান ওপেন পাবেন কিনা তা বলার সময় হয়তো এখনও আসেনি৷ তবে বুধবার মৌমাছির কামড় খেয়ে, প্রথম সেট হারার পর যে ভাবে ফিরে আসলেন রজার ফেডেরার, তা এক কথায় অতুলনীয়৷
১৭ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ইতালির সিমিওনে বোলেলির মুখোমুখি হয়েছিলেন৷ প্রথম সেটে হারার পরেই হাতের যন্ত্রনায় ছটফট করতে শুরু করেন রাফা৷ কোর্টের বাইরে বেশ কিছুক্ষণ তাঁর শুশ্রষা চালায় মেডিক্যাল টিম৷ দর্শকদের অনেকেই বুঝতে পারেননি ঠিক কি কারণে ফেডেরার হাতে ব্যাথা পেলেন৷কোর্টে ফিরেই সিমিওনেকে বুঝিয়ে দিলেন কেন তিনি ১৭ বার গ্র্যান্ড স্ল্যাম পেয়েছেন৷ট্যাকটিস বদলে দ্রুত রক্ষণাত্মক ফর্মে চলে আসলেন৷ যার ফলে পরের সেটগুলিতে মুখ তুলতে পারেনি ইতালিয়ান প্রতিদ্ধন্দ্বী৷ ফেডেরার শেষ পর্যন্ত ৩-৬ ৬-৩ ৬-২ ৬-২ সেটে ম্যাচ বার করে নেন৷
ম্যাচের পর রাফা বলেন,‘ মনে হয় মৌমাছি কামড়েছিল আমাকে৷ অসম্ভব যন্ত্রনা হচ্ছিল৷ জীবনে কোনও দিন এরকম ব্যাথা হয়নি৷ একেবার আঙুলের ডগায় কামড়েছিল৷ আমার আঙুলে কোনও সাড় ছিল না৷’


