মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী নিষিদ্ধ

মাগুরানিউজ.কমঃ 

mot

মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ দেয়া না পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে সাম্প্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল।

নাশকতাকারীদের ‘গোপন যোগাযোগ’ বন্ধ করতে ভাইবার, হোয়াটস অ্যাপসহ পাঁচটি জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক অ্যাপ তিন দিন বন্ধ রাখার পর খুলে দেয়া হলেও এবার মোটর সাইকেলে চড়া নিয়ে এই নিষেধাজ্ঞা এল।

এদিকে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান জানিয়েছেন, পুলিশ অধ্যাদেশের মাধ্যমে তারা গত দুদিন ধরেই মোটরসাইকেলে একজনের বেশি চড়াকে ‘নিরুৎসাহিত’ করছেন। তিনি বলেন, সম্প্রতি পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, মোটর সাইকেল থেকে গাড়িতে পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। এটা বন্ধ করতে জনস্বার্থে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: