মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক আকবর হোসেন মিয়ার দাফন সম্পন্ন

মাগুরানিউজ.কমঃ 

11205158_102068275016y68946_1354623866138209972_n

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী, মাগুরার মুক্তিযুদ্ধের কিংবদন্তি মহানায়ক, শ্রীপুর বাহিনী তথা ‘আকবর বাহিনী’ প্রধান আকবর হোসেন মিয়া মুক্তিযোদ্ধা আলহ্বাজ আকবর হোসেন মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে টুপিপাড়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

11146527_10206827502388964_5071380951685892635_n

এর আগে সকাল ১১টায় শ্রীপুরের খামারপাড়া হাইস্কুল মাঠে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

জানাজা ও দাফনে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান, পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী, মুক্তিযুদ্ধে ঈগল বাহিনীর প্রধান মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব ও ঝিনাইদহ জেলার সংসদ সদস্য আব্দুল হাইসহ জেলার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশ নেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার বেলা সাড়ে ১১টা ১৫ মিনিটে যশোরের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তিন ছেলে ও ছয় মেয়েসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: