মাশরাফি নেই, নেতৃত্বে সাকিব

মাগুরানিউজ.কমঃ 

SHAKIB_A1429175028বাংলাদেশ ও পাকিস্তান তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে শুক্রবার থেকে। সিরিজের প্রথম ম্যাচে নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খেলতে পারছেন না। মাশরাফির পরিবর্তে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে স্লো-ওভার রেটের কারণে নিষেধাজ্ঞার কবলে পড়েন মাশরাফি।

বৃহস্পতিবার  ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু একটু পরই আজহার আলীর সঙ্গে ট্রফি উন্মোচন করতে এলেন ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মাশরাফি।

নিষেধাজ্ঞার কারণে শুক্রবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলতে না পারলেও অনুশীলনে দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জুগিয়ে গেলেন বিশ্বকাপের সফল অধিনায়ক। শেষ অনুশীলনেও স্বাগতিকরা ছিল প্রাণবন্ত। নাসিরকে লম্বা সময় নেটে বোলিং করিয়ে কোচ বুঝিয়ে দিলেন ১০ ওভার বোলিং করার মানসিকতা রাখতে হবে তাকে।

পাকিস্তানের বিপক্ষে নাসির হোসেনের ভালো পারফরম্যান্সও রয়েছে। অনুশীলন ম্যাচে সাব্বির রহমানের মনোমুগ্ধকর সেঞ্চুরিতে জয়ে দলের মনোবল এখন আরও শক্ত। দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন দারুণ ফর্মে।

বিশ্বকাপে মাহমুদুল্লাহর টানা দুটি সেঞ্চুরি, সৌম্য সরকারের আক্রমণাত্মক ব্যাটিং, মুশকিুল রহিম ও সাকিব আল হাসানের  আস্থাশীল ব্যাটিং, কিংবা রুবেলের ঘায়েল করা বোলিংয়ের মতো টুকরো টুকরো ছবি মিরপুরে দেখায় অপেক্ষায় ক্রিকেট-প্রেমীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: