মাগুরার শালিখায় পেট্রোল বোমাসহ জামায়াত নেতা আটক: ১৭ নেতা-কর্মীর নামে মামলা

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui48fgh_4267031593851699161_n

চারটি পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিটুল বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে শালিখা উপজেলার চুকিনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, মিটুলসহ জামায়াত-শিবিরের আট নেতাকর্মী নাশকতা সৃষ্টির জন্য ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া চুকিনগর স্কুলের পাশে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ মিটুলকে আটক করে। তবে এসময় তার সঙ্গে থাকা সাতজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, বোমা তৈরির পর তারা নাশকতা সৃষ্টির লক্ষ্যে মূল মহাসড়কের দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক আইনে মিটুলসহ জামায়াত-শিবিরের ১৭ নেতাকর্মীর নামে শালিখা থানায় মামলা হয়েছে। এদের মধ্যে সাতজনের নাম উল্লেখ করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: