মাগুরানিউজ.কমঃ

মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশে নুতন শ্রমবাজার খুলছে। মন্ত্রিসভা মালয়েশিয়ার সঙ্গে স্বাক্ষরিত ‘মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং অন দ্য এমপ্লয়মেন্ট অব ওয়ার্কার্স’ সংশোধনীর জন্য প্রোটোকল স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়ায় মালয়েশিয়ার বৃহৎ এ প্রদেশে সরকার টু সরকার পদ্ধতিতে শ্রমিক পাঠানো হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মালয়েশিয়ায় জি টু জি পর্যায়ে আমরা কর্মী পাঠাচ্ছি। এটি হলো আরেকটি সংশোধনী প্রস্তাব। আগের চুক্তি অনুযায়ী মালয়েশিয়ায় মূল ভূখণ্ডে আমরা কর্মী পাঠাতে পারতাম। বর্তমান চুক্তি হলে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশেও আমাদের কর্মী যেতে পারবে কাজ করতে।’

