মালালার শান্তির পর স্বাধীনতা জয়

মাগুরানিউজ.কমঃ 

MALA20141022142435

বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলকর্মী মালালা ইউসুফজাই-এর মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লিবার্টি মেডেল পুরস্কারে ভূষিত হয়েছেন। গত অক্টোবরে ভারতীয় এক মানবাধিকারকর্মীর সঙ্গে যৌথভাবে বিশ্বের সবচেয়ে দামী নোবেল শান্তি পুরস্কার পান মালালা।

শিশু অধিকার আন্দোলনকারী মালালা লিবার্টি মেডেলের পুরো অর্থ পাকিস্তানের শিক্ষা খাতে দান করার ঘোষণা দিয়েছেন।

সাহসিকতা, স্বাধীনতা, অটল দৃষ্টিভঙ্গী ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে প্রতিবছর বিশ্বের নারী-পুরুষ ও সংস্থার মধ্য থেকে নির্বাচিতকে এ পুরস্কার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত  ন্যাশনাল কন্সস্টিটিউশন সেন্টার (এনসিসি) এ পুরস্কার দেয়।

এনসিসি জানান, সাহসিকতা ও মানবাধিকার এবং স্বাধীনতা বঞ্চিতদের পক্ষে সোচ্চার মুখপাত্র-প্রতীক হয়ে ওঠার জন্য তাকে (মালালা) এই পুরস্কার দেওয়া হয়েছে। নেলসন ম্যান্ডেলা, সিমোন পেরেজ, কফি আনান, হিলারি ক্লিনটন প্রমুখ ব্যক্তি এই পুরস্কার পেয়েছেন।

নোবেল ছাড়াও বিশ্বের সম্মানজনক গুরুত্বপূর্ণ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন মালালা।  বর্তমানে তিনি যুক্তরাজ্যে বাস করছেন।

লিবার্টি পদক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মালালা বিশ্বেও সব দেশকে নারী শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি ড্রোনসহ মারাণস্ত্রের পরিবর্তে শিক্ষার্থীদের বই-খাতা ও কলম পাঠানো আহ্বান জানান। একইসঙ্গে এ পদকে পাওয়া এক লাখ ডলারের পুরোটাই পাকিস্তানের শিক্ষাখাতে ব্যয় করার ঘোষণা দেন তিনি। 

১৭ বছর বয়সী সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা মেয়েদের শিক্ষা বন্ধ করে দেওয়ার প্রতিবাদ করলে তালেবান হামলার মুখে পড়েন এবং মাথায় গুলিবিদ্ধ হয়েও বেঁচে যান তিনি।
পাকিস্তানের সোয়াত উপত্যকার মেয়ে মালালা ইউসুফজাইয়ের জন্ম ১৯৯৭ সালের ১২ জুলাই।

২০১২ সালের ৯ অক্টোবর সোয়াত উপত্যকার মিনগোরাত এলাকায় মালালা ও তার দুই বান্ধবীকে স্কুলের সামনেই গুলি করে তালেবান জঙ্গিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: