মালয়েশিয়াগামী নিখোঁজ মাগুরার ৩ যুবকের পরিবারে আশার আলো

মাগুরানিউজ.কমঃ

a

থাইল্যান্ডে জীবিত কয়েকশ বাংলাদেশীর সন্ধান পাওয়ার খবরে আশার আলো দেখছেন মালয়েশিয়াগামী মাগুরার নিখোঁজ ৩ যুবকের অসহায় পরিবারগুলো।

দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়াগামী মাগুরা সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের ৩ যুবক প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ তিন যুবক হচ্ছেন, সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের সৌদি প্রবাসী মফিজার শেখের পুত্র ইমরান শেখ (২৩), নূর ইসলামের পুত্র শাহিন বিশ্বাস (২২) ও  দুলাল মোল্লার ছেলে ইমরান মোল্লা (৩০)। মালয়েশিয়া যাওয়ার আগে ইমরান তার মাকে মোবাইলে বলেছিলেন,`মা আমি চিটাগাং ট্রলারে উঠতিছি মালয়েশিয়া যাচ্ছি`।

নিখোঁজ ৩ যুবকের সন্ধানে পরিবারের সদস্যদের দিন কাটছে চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে। বিশেষ করে সমুদ্র পথে মালয়েশিয়াগামী বাংলাদেশিদের থাইল্যান্ডে গোপন ক্যাম্পে আটকে অমানবিক নির্যাতন ও হত্যার পর গণ কবরে পুঁতে রাখার বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর নিখোঁজ ৩ যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। শুধু ইমরানের মা নয়, ভাই-বোন, দাদী, নানী, বাড়িতে আসা আত্মীয়স্বজন সবাই ইমরানের খোঁজে কান্নায় বিলাপ করছেন।

ইমরানের ছোট ভাই রাজু শেখ জানান, ইমরান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। ২৬ দিন আগে পাশ্ববর্তী জেলা নড়াইলে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর ওই দিনই ঝিনাইদহের হাটগোপালপুর বাড়ি রাজ্জাক পরিচয়দানকারী এক দালালের মাধ্যমে গোপনে তার ভাই ইমরানসহ মামাতো ভাই শাহিন ও প্রতিবেশি ইমরান নামে অপর এক বড় ভাই চিটাগাং যান পরদিন মোবাইলে জানান, তারা ৩ জন সমুদ্র পথে মালয়েশিয়া যাচ্ছেন।

এ কথা বলার পর দালালরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো নিয়ে নেন। এরপর থেকে তাদের আর কোন খোঁজ নেই। গত ক`দিন ধরে মোবাইলে যোগাযোগ করে তাদের খোঁজ নেয়ার চেষ্টা করা হলে রাজ্জাক পরিচয়দানকারী দালাল প্রথমে জানান, তাদের চিটাগাংয়ের দালালের হাতে তুলে দেয়া হয়েছে। যে কারণে তারা কোথায় আছে সে খবর তিনি জানেন না।

পরে বিভিন্ন সময় ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কখনও জানান, বর্তমানে তারা সমুদ্রের মধ্যে আছেন। আবার কখনও বলেন, তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য থাইল্যান্ডে গোপন গুহায় রাখা হয়েছে। সর্বশেষ তিনি বলেছেন, তারা না খেয়ে আছেন, তাদের খাওয়ার জন্য টাকা লাগবে। জনপ্রতি পাঁচ হাজার টাকা করে পাঠান। বর্তমানে তিনি ওই মোবাইল নম্বর বন্ধ করে রেখেছেন।

শুধু ইমরান নয়, শাহিন ও অপর যুবক ইমরানের বাড়িতে গিয়ে দেখা গেছে একই অবস্থা। তাদের বাড়িতেও চলছে কান্নার রোল আর শোকের মাতম। তবে শাহিন ও ইমরানের পরিবারের সদস্যরা জানান, এ বিষয়ে সংবাদ প্রকাশিত হোক সেটা তারা চান না। যে কারণে সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলতে চান না। যদি শাহিন, ইমরান বেঁচেও থাকেন তবে এ বিষয়ে খবর প্রচারিত হলে তারা তাদের হত্যা করে সমুদ্রে ফেলে দেবেন বলে  কারা যেন তাদের বলে গেছেন।

তবে এলাকার বয়বৃদ্ধ ব্যক্তিরা বলেন, দালালের মাধ্যমে বিদেশ গিয়ে ৩ যুবকই ভুল করেছে। তবে সরকারের প্রতি আহ্বান তাদের সঠিক অবস্থান খুঁজে বের করা হোক।

থাইল্যান্ডে জীবিত কয়েকশ বাংলাদেশীর সন্ধান পাওয়ার খবরে আশার আলো দেখছেন মালয়েশিয়াগামী মাগুরার নিখোঁজ ৩ যুবকের অসহায় পরিবারগুলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: