মাগুরায় নাশকতার উদ্দেশ্যে লুকানো বোমা বিস্ফোরনে হাত হারাল কৃষক টিপু

মাগুরানিউজ.কমঃ 

Magura_map_736402071

মাগুরায় নাশকতার উদ্দেশ্যে সংগ্রহ করা পরিত্যক্ত বোমা বিস্ফোরিত হয়ে টিপু শিকদার নামে এক কৃষকের বাম হাতের কব্জি উড়ে গেছে।

আজ সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের শিমুলিয়া মাদ্রাসার পাশে আখ খেতে থাকা পরিত্যক্ত বোমা বিস্ফোরিত হয়ে টিপু শিকদার নামে এক কৃষকের বাম হাতের কব্জি উড়ে গেছে।

আহত টিপু শিকদার সদরের ইসলামবাগ পাড়ার লালন শিকদারের ছেলে। তাকে প্রথম মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় জানান, শিমুলিয়া এলাকায় কৃষক টিপু শিকদার আখ কাটতে খেতে যান। এ সময় আখ খেতে থাকা পরিত্যক্ত একটি বোমা বিস্ফোরিত হয়ে তার বাম হাতে আঘাত করে। এতে তার হাতের কব্জি উড়ে যায়।

তিনি বলেন, বিএনপির বিগত আন্দোলনের সময় নাশকতার জন্য দুর্বৃত্তরা এ বোমা লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মাগুরা সদর হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক আবদুস সালাম জানান, বোমার স্প্লিন্টারের আঘাতে হাত কব্জির নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: