মানুষ শূন্য পৃথিবী!

মাগুরানিউজ.কমঃ 

file (9)সৌরজগতের একমাত্র গ্রহ পৃথিবী, যেখানে মানুষের বসবাস রয়েছে। অর্থাৎ মানুষ ছাড়া পৃথিবীর অস্তিত্ব যেন কল্পনাই করা যায় না। কিন্তু সত্যি সত্যি যদি মানুষ না থাকে? তাতে কী হবে, ভাল না খারাপ? পৃথিবীর বুক থেকে সব মানুষ একযোগে নিশ্চিহ্ন হয়ে গেলে যে পরিস্থিতির অবতারণা হতে পারে, তা এবার ইউটিউবে প্রকাশিত AsapSCIENCE এর ভিডিও থেকে জানা যাবে। এই ভিডিওতে মানুষ উধাও হয়ে যাবার পর হাজার বছর পর্যন্ত কী হতে পারে তা দেখানোর চেষ্টা করা হয়েছে।

মানুষ নিশ্চিহ্ন হয়ে যাবার পর প্রথমেই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। গবাদিপশু এবং হাঁস-মুরগীর দেখাশোনা করার কেউ থাকবে না। ফলে তারা খাবারের খোঁজে এদিক ওদিক চলে যাবে। এদের অনেকেই প্রকৃতির মাঝে টিকতে না পেরে মারা যাবে, অন্যরা কুকুর-বিড়ালের খাদ্যে রূপান্তরিত হবে। আর খাবার না পেয়ে বিপদে পড়বে ইঁদুর এবং তেলাপোকা। মানুষের ওপর নির্ভরশীল পোকা, যেমন ছারপোকা এবং উকুন খুব তাড়াতাড়ি মারা পড়বে। বিভিন্ন এলাকায় বাঁধ অকেজো হয়ে যাবার পর আমাদের চলাচলের রাস্তাঘাট নদীতে রূপান্তরিত হবে। পানিতে ভরে যাবে উন্নত দেশগুলোর পাতাল রেল। ভবনগুলো ভেঙে পড়বে, এগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরবে গাছগাছালি। অন্যদিকে গ্রাম্য এলাকায় আগুন ধরে বা উইপোকার আক্রমণে খুব সহজেই কাঠ এবং খড়ের ঘরবাড়ি নষ্ট হয়ে যাবে। নিয়মিত রঙ না করায় ক্ষয় হয়ে যাবে ধাতব সব কাঠামো যেমন বিল্ডিং, ব্রিজ এবং বিভিন্ন নৌযান।

মানুষের অনুপস্থিতিতে বিভিন্ন প্রাণী প্রজাতির সংখ্যা আবার বাড়তে থাকবে। তবে মানুষের কারণে নিজের সহজাত এলাকা থেকে ভিন্ন এলাকায় নিজেকে আবিষ্কার করবে অনেক প্রাণী। যেমন চিড়িয়াখানা থেকে বের হয়ে নিজেকে অস্ট্রেলিয়ায় আবিষ্কার করবে উট অথবা শীতল কানাডায় অস্বস্তিতে ভুগবে সিংহ। মানুষ না থাকলেও তাদের তৈরি রেডিও সিগন্যাল মহাশূন্যে ঘুরে বেড়াতে থাকবে। মানুষের উপস্থিতির আরও একটি চিহ্ন রয়ে যাবে, আর তা হলো আবর্জনা। মানুষের রেখে যাওয়া আবর্জনার একটা বড় অংশ হলো প্লাস্টিক।

বিভিন্ন জীবাণু ও পোকামাকড় একে খেয়ে শেষ করতে পারবে না। ফলে এগুলো শতাব্দীর পর শতাব্দী মাটিতে রয়ে যাবে। আর  অনেক দিন পর যখন ভিনগ্রহের প্রাণীরা পৃথিবীতে আসবে, তারা এসব প্লাস্টিক দেখে চিন্তায় পড়ে যাবে। অন্যদিকে মানুষের তৈরি দূষণ না থাকায় পরিবেশও নির্মল হয়ে উঠবে। কিন্তু কিছু কিছু দূষক রয়ে যাবে অনেক বছর ধরে।

 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: