মাত্র ১৫ মিনিটে স্মার্টফোনই এবার শরীরে এইডসের উপস্থিতির সন্ধান দেবে

মাগুরানিউজ.কমঃ 

34488-aids

সিফিলিস বা এইডসের মত কোনও সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিসের সনাক্তকরণের জন্য আর ডাক্তারের কাছে যেতে হবে না। পকেটের স্মার্টফোনটিই ডাক্তার বা কোনও প্যাথলজিকাল টেস্টিং সেন্টারের বদলে সেই কাজটি মাত্র ১৫ মিনিটের মধ্যে করে দেবে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা এমন এক স্মার্টফোন অ্যাকসেসরি তৈরি করে ফেলেছেন যার মাধ্যমে আঙুলে একটা ছোট্ট ফুটো করেই হদিস পাওয়া যাবে এইডস বা সিফিলিসের মত ভয়ঙ্কর অসুখের উপস্থিতির।

ইঞ্জিনিয়াররা দাবি করেছেন এই ডংগলের মাধ্যমে মাত্র ১৫ মিনিটের মধ্যে কোনও ব্যক্তির শরীর এইডস বা সিফিলিসের মর মারণ রোগের উপস্থিতি নির্ণয় করা সম্ভব।

এই যন্ত্রটি রুয়ান্ডায় বহু ব্যক্তির শরীরে ব্যবহার করে আশা জনক ফল পাওয়া গেছে। রুয়ান্ডায় এসটিডি গ্রস্থ মায়ের শরীর থেকে সন্তানের দেহে সেই এক রোগই ছড়িয়ে পরার হার খুব বেশি। ইঞ্জিনিয়ারদের মতে যে সমস্ত দেশে এসটিডি-র প্রকোপ খুব বেশি সেখানে এই ডংগল রোগ নির্ণয়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে।

অন্যদিকে প্রথম বিশ্বের বিভিন্ন দেশগুলিতে বিভিন্ন রোগ নির্ণায়ক পরীক্ষাগুলি এতটাই খরচ সাপেক্ষ যে অনেক সময় রোগীদের তা যথেষ্ট বেগ দেয়। এই ডংগলের ব্যবহার খরচের সঙ্গে সঙ্গে সময়ও বাঁচাবে বলে দাবি গবেষকদের। গোপনীয়তাও বজায় থাকবে।

ল্যাবরেটরিতে যে ভাবে এইচআইভি অ্যান্টিবডি টেস্ট করা হয় এই ডংগলটিও ঠিক একইভাবে এলাইসা (ELISA)-র মাধ্যমে বিভিন্ন এসটিডি-র উপস্থিতির হদিশ দেবে।এপি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: