মাটির নিচে গুপ্তধন, রাতারাতি কোটিপতি ১ দম্পতি!

মাগুরানিউজ.কমঃ 

file (1)

ছোটবেলায় গুপ্তধনের গল্প কে না পড়েছি। কিন্তু গল্প নয়, বাস্তবেই রাশিরাশি স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছেন এক দম্পতি। আর সেই গুপ্তধন ছিল তাদেরই অধিকারে থাকা জমিতে।

২০১৩ সালে পাওয়া ওই সোনার মুদ্রাগুলোর বর্তমান মূল্য আনুমানিক ১ কোটি মার্কিন ডলার।

বিরলমুদ্রা বিক্রেতাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। ১৮৪৭ থেকে ১৮৯৪ সালের মধ্যে তৈরি ১৪২৭ টি সোনার মুদ্রা যা কখনো ব্যবহৃত হয়নি এবং একদম নতুন অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অজ্ঞাতনামা ওই দম্পতি ২০১৩ সালের এপ্রিলে হাঁটতে গিয়ে একটি গাছের নিচে ধাবত পাত্রের ভেতর মুদ্রাগুলোর খোঁজ পান।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই সম্ভবত মাটির নিচ থেকে পাওয়া সর্ববৃহৎ গুপ্তধন।

মুদ্রাবিশেষজ্ঞ ডেভিড ম্যাকার্থি বলেন, “জাহাজের ধ্বংসাবশেষ থেকে অনেক বেশি সংখ্যক সোনার মুদ্রা খুঁজে পাওয়ার কথা আমরা শুনেছি। কিন্তু মাটির নিচ থেকে এই পরিমাণ মুদ্রা পাওয়ার কথা এখনো শুনিনি।”

তিনি আরো বলেন, “আমি উত্তর আমেরিকায় এই পরিমাণ মূল্যমানের এবং এত অক্ষত অবস্থায় থাকা সোনার মুদ্রা কখনো দেখিনি।”

ওই দম্পতি ক্যালিফোর্নিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে বাস করেন। স্বর্ণশিকারীদের কাছে ক্যালিফোর্নিয়া সোনাররাজ্য বলে পরিচিত।

স্বর্ণমুদ্রাগুলো ওই দম্পতি তাদের অধিকারে থাকা একটি জমিতে খুঁজে পান।

তবে কে এই মুদ্রাগুলো পুঁতে রেখে চলে গেছে তা সত্যিই রহস্যজনক।

মুদ্রাগুলোর মধ্যে অনেকগুলোর আনুমানিক সাম্প্রতিক মূল্য ২৭ হাজার মার্কিন ডলার হলেও কিছু কিছু বিরল মুদ্রা রয়েছে, যেগেুলোর প্রতিটির আনুমানিকমূল্য ধরা হয়েছে ১০ লাখ মার্কিন ডলার।

ওই দম্পতি আমাজনের মাধ্যমে মুদ্রাগুলো বিক্রির পরিকল্পনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: