মাগুরানিউজ.কমঃ
মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামে ডা. আকবর দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।
হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর এমপি।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুর রাজ্জাক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির।
বক্তব্য রাখেন খন্দকার সিরাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল প্রমুখ।


