মাগুরানিউজ.কমঃ
৩০ মে অনুষ্ঠিতব্য মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মাগুরা রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র সংগ্রহ করা ৯ জন প্রার্থীর মধ্যে বিকেল ৫টা পর্যন্ত তারা মনোনয়নপত্র জমা দেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহহাব দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র তপন কুমার রায় এবং
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড মাহবুবুল আকবর কল্লোল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এডভোকেট হাসান সিরাজ সুজা,
ন্যাশণাল পিপুলস পার্টির পক্ষ থেকে কাজী তৌহিদুল আলম,
বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর বিএম মুহতাসিম বিল্লাহ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো মনোনয়ন পত্র জমা দিয়েছেন ঢাকার ব্যবসায়ী মোঃ নাঈম হাসান এবং
জাসদের সাবেক সাধারণ সম্পাদক এটিএম মহব্বত আলি।
গত ৯ মার্চ এ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এমএস আকবরের মৃত্যুতে আসনটি শূন্য হয়।



