মাগুরা-১ উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে দুই পুলিশ কর্মকর্তাকে বদলির সুপারিশ

মাগুরানিউজ.কমঃ

news_img (1)

মাগুরা-১ (সদর-শ্রীপুর) আসনের উপনির্বাচনের ভোট সুষ্ঠু করতে দুই পুলিশ কর্মকর্তাকে বদলির সুপারিশ করেছে নির্বাচন কমিশন (নিক)। এঁরা হলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন এবং সদর উপজেলার উপপরিদর্শক (এসআই) মানিক গাইন।

পুলিশের এ দুই কর্মকর্তাকে বদলির সুপারিশ করে নিক’র সহকারী সচিব রাজীব আহসান স্বাক্ষরিত একটি চিঠি আজ রোববার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ সংবাদমাধ্যমকে বলেন, ‘মাগুরা-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা পুলিশের দুই কর্মকর্তাকে বদলির সুপারিশ করে কমিশনে চিঠি পাঠিয়েছিলেন। আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁদের বদলির সুপারিশ করে আজ চিঠি পাঠিয়েছি।’

আগামী ৩০ মে মাগুরা-১ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাব, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এ এম মোহতাসিম বিল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র তপন কুমার রায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: