মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
আজ মঙ্গলবার, অগাস্ট ৪, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
- শ্রীপুরে আলোচিত শিশু রাজিয়া ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড
- শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
- শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
- শ্রীপুরে পিতা ও পুত্রকে কুপিয়ে মারাত্মক জখম, দোকানঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট
- টিসিবিতে নিম্মমানের পণ্য, প্যাকেজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতাদের অসন্তোষ
- শ্রীপুরে দারিয়াপুর ডিগ্রি কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
- শ্রীপুরে প্রতিপক্ষের হামলায় ২০ টি বাড়িঘর ব্যাপক ভাঙচুর লুটপাট
- শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে মঙ্গলবার সকালে মাগুরা-১ আসনের (সদর-শ্রীপুর) বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও দায়িত্বশীল অন্য কর্মকর্তাগণ।
এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল মোস্তাক আহমেদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, মেজর মো. সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মো. জসিম উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) দীপঙ্কর ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ সালেক মূহিদ, থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
সকাল ১০ টায় মাগুরা-১ আসনের অন্তর্গত বরিশাট কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরিদর্শন শুরু করে একে একে শ্রীপুর সরকারি এম.সি. পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, কোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, চৌগাছি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহের অবকাঠামো, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সিসি ক্যামেরা স্থাপন বিষয়সহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।
কেন্দ্র পরিদর্শন শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. আব্দুল্লাহ আল মাহমুদ সাংবাদিকদের জানান “আপনারা জানেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। মাগুরা জেলায় দু’টি সংসদীয় আসন, মাগুরা-১ ও মাগুরা-২। মাগুরা-১ মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত। আমরা আজ শ্রীপুর পরিদর্শনে এসেছি। আমাদের মাগুরা জেলায় ৩০১টি ভোট কেন্দ্র। মাগুরা-১ আসনের শ্রীপুর উপজেলায় ৫৮টি ভোটকেন্দ্র। এ সকল ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতাভূক্ত। অতি ঝুঁকিপূর্ণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শরীরে বডি ক্যামেরা থাকবে। ভোটকেন্দ্রের যাতায়াত, ভোট প্রদান ও নিরাপত্তা রক্ষার জন্য আমাদের সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই আমরা গণভোটের প্রচার-প্রচারণা শুরু করেছি। আমাদের সকল দপ্তরের মধ্যে কো-অর্ডিশন আছে। আমাদের সকল প্রস্তুতিই সম্পন্ন হয়েছে, আমরা শুধু অপেক্ষা করছি ১২ই ফেব্রুয়ারির জন্য।”

