মাগুরা -১ আসনের উপ-নির্বাচনে কে পাচ্ছেন আ’লীগের দলীয় মনোনয়ন ?

মাগুরানিউজ.কমঃ 

fg

আসন শূন্য ঘোষনা করার আগেই মাগুরা -১ (শ্রীপুর-মাগুরা) আসনের সম্ভাব্য উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে কাকে সমর্থন দেওয়া হবে তা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। কেউ বলছেন পেয়ে গেছি। কেউ বলছেন আমিই পাব। আবার কেউ বলছেন অন্য কথা।

তাহলে কে হচ্ছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বা কে পাচ্ছেন দলীয় টিকিট ?

মাগুরা-১ আসনটি সদর উপজেলার ৮ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত।

গত ৯ মার্চ ওই আসনের নির্বাচিত এমপি প্রফেসর ডা. সিরাজুল আকবর মারা গেলে আসনটি শূন্য হয়। নিয়মানুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা।

আসন্ন উপ-নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে সবার আগেই রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ্যাড. সাইফুজ্জামান শিখরের পিতা অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব মাগুরা-২ আসনের এমপি হিসেবে ৭৯’র সংসদে বিরোধী দলের নেতা ছিলেন। সাইফুজ্জামান শিখরের বোন কামরুন্নাহার জলি বর্তমান সংসদে যশোর ও মাগুরা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা ১০ আসনের এমপি। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্ব নিলে সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর এপিএস হিসাবে যোগ দেন। আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদেও তিনি একই পদে আসীন থাকেন। তরুন এই নেতা মাগুরা ১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেতে পারেন বলে শোনা যাচ্ছে। অন্য একটি সুত্রের দাবী মাগুরা-১ আসনের উপনির্বাচনে লড়ার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েছেন। তবে এ ব্যাপারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন সেটাই বহাল থাকবে বলে জানিয়েছেন সাইফুজ্জামান শিখর সংশ্লিষ্ট একটি সুত্র। জানিয়েছেন প্রধানমন্ত্রীই ঘোষনা করবেন কে প্রার্থী।

আসন্ন উপ-নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে রয়েছেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম। তিনি সৈয়দা সাজেদা চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয়। একজন সৎ ইমেজের ব্যক্তি হিসাবে অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলামের গ্রহনযোগ্যতা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে এড. সৈয়দ শরিফুল ইসলাম বলেন, আমি জাতির জনকের নীতি আদর্শীক রাজনীতির সৈনিক। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন তা মাথা পেতে নেব।

শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি আসন্ন উপ-নির্বাচনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে রয়েছেন। মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম প্রবাদপ্রতিম বীর যোদ্ধা, শ্রীপুর বাহিনী তথা আকবর বাহিনীর প্রধান আকবর হোসেনের ছেলে কুটি। বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ডা. সিরাজুল আকবরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হরিণ প্রতীকে কুতুবউল্লাহ হোসেন মিয়া কুটি বিপুল ভোট পেয়েছিলেন।  মাগুরা ১ আসনটি সদর উপজেলার ৮ টি ইউনিয়ন, একটি পৌরসভা ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত হলেও স্বাধীনতার পর থেকে এ পযন্ত শ্রীপুরবাসী মনোনয়ন বঞ্চিত। এবারের উপ-নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার শ্রীপুরের স্থানীয় কোন নেতাকে মনোনয়ন দিতে পারেন এমন সংবাদে আশার আলো দেখছেন কুটি সমর্থকেরা। 

এ আসনে আসন্ন উপ-নির্বাচনে অপর মনোনয়ন প্রত্যাশী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত ১নং আসনের প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। ভোটের ক্ষেত্রে সব সময়ই তারা আঃলীগ প্রার্থীকেই সমর্থন দিয়ে থাকেন সেহেতু বিগত ৪টি সংসদ নির্বাচনে এই আসনে আঃলীগের প্রার্থী ডাঃ সিরাজুল আকবর জয়লাভ করেন। তাঁর মৃত্যুতে এখন সর্বজন গ্রহণযোগ্য নেতাকে উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাই কমাণ্ড। নিয়মিত জনসংযোগই বলে দিচ্ছে তিনি এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ে এগিয়ে রয়েছেন। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরার স্থানীয় কোন নেতাকে মনোনয়ন দিতে পারেন এমন সংবাদে আশার আলো দেখছেন মাগুরা পৌরসভার সাবেক এ ভারপ্রাপ্ত মেয়র।

এ আসনে সাবেক ছাত্রলীগ নেতা আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক পংকজ সাহা আসন্ন উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। সাবেক ছাত্রলীগের এই নেতা বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এবং প্রধানমন্ত্রীর আস্থাভাজন হিসাবে আসন্ন মাগুরা ১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশি বলে জানা গেছে। শ্রীপুরের আওয়ামী লীগের রাজনীতিতে সাহা পরিবারের অবদান রয়েছে। কিছুদিন আগেই পংকজ সাহার বড় ভাই শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রতাপ সাহা দৃর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন।

এছাড়াও আসন্ন উপ-নির্বাচনে অপর মনোনয়ন প্রত্যাশী হিসাবে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু ও মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নাসের বাবলুর নাম শোনা যাচ্ছে।

এছাড়াও মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহাব, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব কাজী রফিকুল ইসলামের নাম শোনা গেলেও তাদের কোন তৎপরতা চোখে পড়েনি।

 

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত ১নং আসনের প্রায় অর্ধেক ভোটারই সংখ্যালঘু সম্প্রদায়ের। ভোটের ক্ষেত্রে সব সময়ই তারা আঃলীগ প্রার্থীকেই সমর্থন দিয়ে থাকেন সেহেতু বিগত ৪টি সংসদ নির্বাচনে এই আসনে আঃলীগের প্রার্থী ডাঃ সিরাজুল আকবর জয়লাভ করেন। তাঁর মৃত্যুতে এখন সর্বজন গ্রহণযোগ্য নেতাকে উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাই কমাণ্ড। তবে সবার ওপরে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ-অপছন্দ। আঃলীগের কেন্দ্রীয় একাধিক নেতার মতে মাগুরা ১ আসনে ডাঃ আকবর পরপর ৪ বার নির্বাচিত হয়েছিলেন তার ব্যক্তি জনপ্রিয়তা থাকার কারণেই। সেখানে দলীয় ভোট ছিল রিজার্ভ ফান্ডের মত। ডাঃ আকবর যেমন দলমত নির্বিশেষে ভোট পেতেন ঠিক তেমনই ক্লিন ইমেজের একজন জেলা নেতাকেই এই উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে। যে সব জেলা নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তাদেরকে কোনভাবেই প্রার্থী করা হবে না। কেন্দ্রীয় নেতাদের এমন মনোভাবে বদলে গেছে গতানুগতিক হিসাব। ফলে মাগুরা ১ নং আসনে প্রধানমন্ত্রী নম্র, ভদ্র ও ক্লিন ইমেজের একজন নেতাকে প্রার্থী করতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর অতি কাছের একটি সূত্রমতে, মাগুরা ১ নং আসনের উপ-নির্বাচনে ৩ জন প্রার্থীকে তিনি বিবেচনায় রেখেছেন। এদের মধ্যে দু’জন মাগুরার স্থানীয় নেতা অন্যজন ঢাকার কেন্দ্রীয় নেতা। অচিরেই তিনি তাদের সম্পর্কে গোপনে জনমত যাচাই করবেন বলে আভাস পাওয়া গেছে।

এদিকে মাগুরাবাসীর প্রথম পছন্দে কে আছেন তা জানার জন্য আমরা আগাম জরিপ চালিয়ে জানতে পারি, অধিকাংশ ভোটাররাই চান মাগুরায় অবস্থানকারী কোন নেতা তাদের এমপি নির্বাচিত হোক। তবে তারা  কোন নেতার নামটি উচ্চারণ করতে চাননি। 

নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীপুর আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন এবারের উপনির্বাচনে শ্রীপুর থেকেই যেনো কাউকে মনোনয়ন দেয়া হয় কারন মনোনয়নের ক্ষেত্রে বরাবরই শ্রীপুরকে বঞ্চিত করা হয়েছে।

তবে যে যাই বলুক অপেক্ষা করতে হবে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। বিগত ৪টি সংসদ নির্বাচনে এই আসনে আঃলীগের প্রার্থী ডাঃ সিরাজুল আকবর জয়লাভ করেন। তাঁর মৃত্যুতে এখন সর্বজন গ্রহণযোগ্য নেতাকে উপ-নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হাই কমাণ্ড।

মাগুরাবাসী উপ-নির্বাচনের হালনাগাদ তথ্য পৌছে দিতে মাগুরানিউজ মনোনয়ন প্রত্যাশীদের সাথে যোগাযোগের চেষ্টা করছে। মাগুরানিউজের সাথে থাকুন। মাগুরার সাথে থাকুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: