মাগুরা স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যুতে পরিণত করার কাজ চলছে

মাগুরানিউজ.কমঃ 

u6yu
আগামীতে চিটাগাং, সিলেট, রাজশাহী, খুলনার মত মাগুরা স্টেডিয়ামে নিয়মিত ক্রিকেট-ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকমানের ভেন্যুতে পরিণত করার জন্য মাগুরা স্টেডিয়ামের উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। মাঠ, গ্যালারীর উন্নয়নের পাশাপাশি স্থাপন করা হচ্ছে প্রেসবক্স। পর্যায়ক্রমে ফ্লাড লাইটও বসানো হবে।

ইতিমধ্যে স্টেডিয়ামে একটি আধুনিক জিমনেশিয়াম নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এছাড়া স্টেডিয়ামটিকে নয়নাভিরাম করার জন্য এর সামনে লেক ও লেকের উপর ব্রীজ এবং সুদৃশ্য আলোকসজ্জার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এ জন্য প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী অ্যাড. বীরেন শিকদার এমপি গত শনিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসচ্ছল খেলোয়ার ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের এককালীন আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবর রহমানের সভাপত্বিতে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জিহাদুল কবির। উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদৎ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা ক্রিড়া অফিসার সৈয়দ নাজমুল ইসলাম লোভন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক রানা আমির ওসমার রানা প্রমুখ।

অনুষ্ঠানে ২৫ জন খেলোয়ার ও তাদের পরিবারের সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এককালীন ২ লাখ ৬৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

মন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালে বঙ্গুবন্ধু শহীদ হওয়ার ঠিক ৯ দিন আগে তিনি সারাদেশের অচ্ছল খেলোয়াড়দের সহায়তার জন্য এ ক্রীড়াসেবী ফাউন্ডেশন গঠন করেছিলেন। সে সময় তিনি এ তহবিলের জন্য ২ কোটি টাকার ফান্ড বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর মৃত্যুর পর আওয়ামীলীগ সরকার ছাড়া পরবর্তী ক্ষমতাশীনরা এ ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ করে দেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: