মাগুরানিউজ.কমঃ
দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরায়ার্দী কলেজ।
মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরায়ার্দী কলেজ। ১৯৩৮-৩৯ সালের মাঝামাঝি সময়ে তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমা শহরের প্রাণ কেন্দ্রে এক চমৎকার মনলোভা পরিবেশে কলেজটি অবস্থিত। ৮ একর ৭০ শতক জমির উপর অবস্থিত কলেজটিতে একটি ৪ তলা ভবন, দুটি ২তলা ভবন, তিনটি ছাত্রাবাস, একটি ছাত্রদের কমনরুম রয়েছে, দুইটি ছাত্রীদের কমনরুম, সেমিপাকা মসজিদ ও ১টা পুকুর আছে।
১৯৪০ সালে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের সঙ্গে সাধারণ আই, এ কোর্স চালু করা হয়। এ ব্যাপারে দানবীর রনদা প্রসাদ সাহার অর্থানুকুল্য ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বিশেষ সহযোগিতা রয়েছে। দানবীর রনদা প্রসাদ সাহার ইচ্ছা ক্রমে অবিভক্ত বাংলার এক অসাধারণ ব্যক্তিত্ব হোসেন শহীদ সোহরাওয়ার্দী নামে কলেজটির নামাঙ্কিত হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ”।

