দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারহীন বেহাল দশায় পড়ে থাকা মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) শ্রীপুর এলাকাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সংস্কারকাজের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
আজ শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজের উদ্বোধন
- শ্রীপুরে যুব দিবস উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ
- শ্রীপুরে জাতীয় যুব দিবস পালিত
- শ্রীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
- শ্রীপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- শ্রীপুরে বৈঠাখালীতে শতবর্ষী কবিগানের আসর: মুগ্ধ হাজারো দর্শক
- শ্রীপুর প্রেস ক্লাবের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
- শ্রীপুরে বিজয়া দশমীর রাতে মদপানে দুই জনের মৃত্যু
- শ্রীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
- শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে ১ জনের মৃত্যু! আহত-৬
মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক-
জানা গেছে, ১৪ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের জন্য ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হলেও, সংস্কার কাজ শেষ হলে মাগুরা ও শ্রীপুরের হাজার হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।

