মাগুরা শহরে পুলিশের দুই এসআইয়ের বাসায় চুরি

মাগুরানিউজ.কমঃ

imagesমাগুরা শহরে দুই পুলিশ উপ-পরিদর্শকের(এসআই)বাসা সহ চার বাসায় চুরির ঘটনা ঘটেছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র গাইন জানান, শনিবার সকাল সড়ে ১১টার দিকে সৈয়দ আতর আলী সড়কের জামরুলতলার মাঝিপাড়া এলাকার চারতলা ভবনে চুরির এ ঘটনা ঘটেছে।

একই ভবনের নিচতলায় ডাক্তার মিলন, দ্বিতীয় তলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মানিক, উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার ও চতুর্থতলায় মাগুরা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা রাজিয়া সুলতানার বাসায় তালা ভেঙে চোরেরা ভেতরে ঢুকে স্বর্ণাংকারসহ সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

চারতলা ভবনে আটটি ফ্ল্যাট রয়েছে। তবে যে চারটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে, চুরির সময় বাসায় কোনো লোকজন ছিল না।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: