মাগুরা শহরে জনসম্মুখে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরানিউজ.কমঃ

magura_map

মাগুরায় ফরহাদ মীর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শহরের আতর আলী সড়কে সোমবার বিকেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।

নিহত ফরহাদ শহরের পারলা মীরপাড়া এলাকার খায়রুল মীরের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, শহরের সৈয়দ আতর আলী সড়কের থানার পাশে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফরহাদ মীরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: