মাগুরা শহরের জামরুল তলায় জাল নোটসহ যুবক আটক

মাগুরানিউজ.কমঃ

magura20150601194218

মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে সোমবার দুপুরে ২২,০০০ টাকার জাল নোটসহ মো. সাগর বিশ্বাস (১৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মাগুরার পুলিশ সুপার এহসান উল্লাহর নেতৃত্বে শহরের জামরুল তলায় আহাদ মোল্যার বিকাশের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, গ্রেফতারকৃত মো. সাগর বিশ্বাস শহরতলীর ভায়নার রাজ্জাক বিশ্বাসের ছেলে। তার কাছ থেকে ২টি ১০০০/- টাকার একই নম্বরের জাল নোট, যাহা নং-ক শ ৬৩৭৭৩৩৬’ পাওয়া যায়।

পরে তার স্বীকারোক্তি মতে, শহরের স্টেডিয়াম পাড়ার (বিদ্যুৎ অফিসের পিছনে) মো. রেজাউল হক খানের ছেলে ২নং পলাতক আসামি রুহিন খান বাপ্পির (২৫) বাড়ি থেকে ১০০০/- টাকার ৯ টি জাল নোট উদ্ধার করা হয়। যাতে ক শ ৬৩৭৭৩৬৬ নম্বরের ৪টি, ক শ ৬৩৭৭৩৭৬ নম্বরের ২টি, ক শ ৬৩৭৭৩৩৬ নম্বরের ৩টি এবং ৫০০/- টাকার ২৬টি জাল নোট, যাতে ক ঞ ০৮১৭২৮৮ নম্বরের ৫টি, ক ঞ ০৮১৭২৮৯ নম্বরের ৩টি, ক ঞ ০৮১৭২৮৭ নম্বরের ৫টি, ক ড ৭১৬৬৬১৪ নম্বরের ৩টি, ক ড ৭১৬৬৬১৭ নম্বরের ৫টি, ক ড ৭১৬৬৬১৬ নম্বরের ৩টি, ক ড ৭১৬৬৬১৫ নম্বরের ২টি, সর্বমোট ২২,০০০/- (বাইশ হাজার) জাল টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাগুরা সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: