মাগুরা শহরের ঐতিহাসিক নোমানি ময়দানে ঐতিহ্যবাহি লাঠি খেলা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা পৌরসভার ৯নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার বিকেলে ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠিখেলা।

বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে লাঠিয়াল সর্দারদের নেতৃত্বে লাঠিয়াল দল লাঠির কসরত প্রদর্শন করেন।

লাঠি খেলার বিশেষ আকর্ষণ ছিল শিশুদের অংশগ্রহণে লাঠি খেলা। শিশু লাঠিয়াল তাজরীনের নেতৃত্বে শেড সংগঠনের লাঠিয়াল বাহিনী লাঠিখেলা অনুষ্ঠানে তাদের কসরত প্রদর্শণ করে।

লাঠি খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল।

বিশেষ অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমানসহ অন্যরা। সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: