মাগুরানিউজ.কমঃ
যশোর-মাগুরা সড়কের খাজুরা ভাটার আমতলা এলাকায় চলন্ত বাসের ছাদ থেকে পড়ে হেলপার নিয়ামত আলী ছোট (১৮) নিহত হয়েছে। সে মাগুরার মহম্মদপুর থানার চাকুলিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে।
পুলিশ জানায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে মাগুরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরে আসছিল। পথিমধ্যে যশোর সদরের খাজুরা ভাটার আমতলা এলাকায় পৌছালে নিয়ামত আলী চলন্ত বাসের ছাদ থেকে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

