মাগুরা-যশোর মহাসড়কে গণপিটুনিতে ২ মোটরসাইকেল ছিনতাইকারী নিহত

মাগুরানিউজ.কমঃ

গনপিটুনি

যশোর সদর উপজেলায় গণপিটুনিতে দুই মোটরসাইকেল ছিনতাইকারী নিহত হয়েছেন।

রোববার মধ্যরাতে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটেছে। তাদের কাছ থেকে অস্ত্র গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন-আল আমিন (২৮) মাগুরার আড়পাড়া গ্রামের আবদুল আজিজের ছেলে। অপরজন হলেন যশোর সদরের নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ইসমাইল হোসেন (৩৮)।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার আক্কাস আলী জানান, রাতে ওই দুই ডাকাত ছিনতাইয়ের উদ্দেশ্যে এক মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করে যশোর-মাগুরা মহাসড়কে নিয়ে যায়। ধাওয়ার এক পর্যায়ে যশোর-মাগুরা মহাসড়কের হুদোর মোড় এলাকায় দুটি মোটরসাইকেলই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এসময় মোটরসাইকেল আরোহী ‘ছিনতাইকারী’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন তাদের ধরে গণপিটুনি দেয়।

পরে পুলিশ খবর পেয়ে দুইজনকে উদ্ধার করে হাসপাতালে আনেন। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ২টি চাকু উদ্ধার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: