মাগুরানিউজ.কমঃ
মাঝে আর চার দিন বাকি। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এগিয়ে চলেছে মাগুরা-১ আসনের উপ-নির্বাচনের প্রচারনা। এবার ভোটারদের মাঝেও ব্যাপক সচেতনতা লক্ষ করা যাচ্ছে। যোগ্যতা বিচারে ভোট দেবেন তারা।
পুরোদমে প্রচারণা শুরু হয়েছে মাগুরা-১ উপ-নির্বাচনের। প্রার্থীরা রাতদিন একাকার করে চালাচ্ছেন প্রচার। মরিয়া হয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। দোদুল্যমান ভোটারদের মন পেতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। চলছে মাইকে ভোট চাওয়া । চলছে সব প্রার্থিরই নানা বিশেষন সহ মাইকে ভোট চেয়ে আবেদন।
এদিকে আবারো মাগুরা-১ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায়ের প্রচারের পাচটি মাইক ও যানবাহন ভাংচুর করা হয়েছে। শহরতলীর পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ জানিয়েছেন তপন কুমার রায়।
জানালেন, এর আগে গত সপ্তাহে তিনি বাড়িতে সংবাদ সম্মেলন করে তার প্রচারে বাধাঁ ও মাইক ও যানবাহন ভাংচুর সহ বেশ কিছু বিষয় সাংবাদিকদের জানিয়েছেন। কিন্তু তারপরও থেমে নেই তার প্রচারনার ব্যক্তিকে হামলা, যানবাহন ও উপকরন ভাংচুর ও অগ্নিসংযোগ। প্রশাসনকে তিনি বিষয়টি জানিয়েছেন বলে জানালেন। এছাড়াও একইদিনে আবালপুর এলাকাতেও তার তার একটি প্রচারের মাইক ও যানবাহন ভাংচুর করা হয়েছে বলে জানালেন তিনি।
সদর ও শ্রীপুর উভয় উপজেলাতেই পুরোদমে চলছে প্রচার প্রচারনা ও জনসংযোগ। রাস্তাঘাট হাট-বাজার ও গ্রামীন জনপদের সর্বত্র সাটাঁনো হয়েছে প্রার্থীদের পোষ্টার।


