মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
মাগুরা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে “অভিভাবক সমাবেশ” আজ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান।
ইমাম হোসেন মহম্মদ ফরহাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস।
সমাবেশ শেষে উপহার স্বরূপ শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
ছবি-সংগ্রহ।

