মাগুরা দুটি আসন থেকে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 
দুটি আসনে ১৫ প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০ টা বিকাল ৫ টা পর্যন্ত  মাগুরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং  অফিসারের কার্যালয়ে মাগুরা-১ আসন থেকে ১০ জন ও মাগুরা-২ আসন থেকে ৫ জন  মনোনয়নপত্র দাখিল করেছেন।
জেলা রিটার্নিং  অফিসার কার্যালয়ের সূত্র জানা গেছে, সোমবার বিকাল ৫ টা পর্যন্ত মাগুরা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী  মনোয়ার হোসেন খান, জামায়াত ইসলামী বাংলাদেশের প্রার্থী আব্দুল মতিন, গণ অধিকার প্রার্থী ডা. খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. নাজিরুল ইসলাম,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টি প্রার্থী মো. জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিস প্রার্থী মো. ফয়জুল ইসলাম, গণফোরাম প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী  কুতুবুল্লাহ হোসেন মিয়া।
মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরী, জামায়াত ইসলামের বাংলাদেশ প্রার্থী মো. মুশতারশেদ বিল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোস্তফা কামাল, জাতীয় পার্টির মশিয়ার রহমান ও স্বতন্ত্র  প্রাথী মোয়াজ্জেম হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য,মাগুরা-১ আসন থেকে ১১ জন ও মাগুরা-২ আসন থেকে ৯ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে।
September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: