মাগুরানিউজ.কমঃ
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে চালভর্তি ট্রাকে আগুন দিলো দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহের পোড়াহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ (পিপিএম) জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ থেকে চালভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৪-৯১৪১) ঢাকা যাচ্ছিল।
পথিমধ্যে পোড়াহাটি পৌঁছালে দুবৃর্ত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। পরে ট্রাকে থাকা চালেও আগুন ধরে যায়।
খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।


