মাগুরানিউজ.কমঃ
রবিবার স্থান ঘরোয়া রেষ্টুরেন্ট মাগুরা জেলা সমিতির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাগুরা জেলা সমিতির সভাপতি জনাব মহসিন রেজা ও সভা পরিচালনা করে সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বশীর আহম্মেদ।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, সহ সভাপতি কাজী আজিজুল হক খোকন, কাজী মাহাবুবুর রহমান, সাজ্জাদ হোসেন, সিরাজ হোসেন, ফাহিম রেজা নূর, মোঃ মনিরুজ্জামান, মোঃ আজিজুর রহমান মিঠু, জীবন, তাহাজ্জত তৌহিদ মাসুদ সহ আরও অনেকে। উক্ত আলোচনায় বিস্তারিত আলোচনা শেষে, সাধারণ সভার তারিখ ২৮ ডিসেম্ভর রোজ রবিবার এবং সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশন গঠন করা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসেন ও সদস্য মোঃ জামিল আহম্মেদ, জাকিউল আলম মিটু, মাহাবুব তৌহিদ, তাহাজ্জত হোসেন, মোস্তাফিজুর রহমান লিটন, ফাহিম রেজা নূর এবং প্রধান নির্বাচন কমিশনার মোঃ মোয়াজ্জেম হোসেন নান্নু, কমিশনার মোঃ মফিজুর রহমান ও ফাহিম রেজা নূর।

