মাগুরানিউজ.কমঃ
মাগুরা জেলা বিএনপির সভাপতি ও জিয়া পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কবির মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
পুলিশের দায়ের করা দ্রুতবিচার আইনের একটি মামলায় সোমবার তার আদালতে হাজির হওয়ার কথা থাকলেও তিনি না থাকায় বিচারক তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ১৭ মার্চ মাগুরা শহরের আতর আলী সড়কের বাটারফ্লাই ও ওয়ালটন শোরুমে ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে জেলা বিএনপির সভাপতিসহ ৩২ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে সদর থানায় মামলা দায়ের করে।
এ মামলায় অভিযোগ গঠনের দিনে হাজির না থাকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাসির উদ্দিন তার বিরুদ্ধে এ আদেশ দেন।

