মহম্মদপুরে দু’বছর পর ফিরে এলো কথিত অপহৃত কিশোর

।দুই বছর ধরে নিজের ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যা ও গুমের মামলা করার পর ফেঁসে গেলেন মামলার বাদী।

কথিত গুম হওয়া কিশোর ওমর মোল্যা (১৬) প্রায় দুই বছর আত্মগোপনে থাকার পর নিজ বাড়িতে ফিরে এলে শনিবার রাত পৌনে ৮টার দিকে পুলিশ তাকে আটক করে। ওমর মোল্যা মাগুরার মহম্মদপুরের বড় বালিদিয়া গ্রামের আ. শুকুর মোল্যার ছেলে।
মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম জানান, প্রায় ২ বছর আগে ওমর মোল্যা নিখোঁজ হয়। এ ঘটনায় তার পিতা আ. শুকুর মোল্যা বাদি হয়ে প্রতিবেশী তাহাজ্জত মোল্যা ও তার তিন ছেলে মনিরুল, ইয়ারুল এবং ইমরানকে আসামি করে মাগুরার জজ আদালতে মিথ্যা অপহরণ ও গুমের মামলা করেন।

এ মামলায় পিতা-পুত্রসহ ওই চারজন দীর্ঘ সময় জেল খেটে পরে জামিনে মুক্ত হন। বিচারাধীন এই মামলায় এখনও প্রতিমাসে তাদের আদালতে হাজিরা দিতে হয়। অপহরণের অভিযোগে গ্রামবাসীর সহানুভূতি নিয়ে কথিত অভিযুক্তদের বাড়িঘরে হামলা-ভাঙচুর চালায় শুকুর মোল্যা ও তার পক্ষের লোকজন।

টানা দুই বছর পালিয়ে থাকার পর শুকুর মোল্যার কথিত গুম হওয়া ছেলে ওমর মোল্যা নিজ গ্রামে ফিরে এলে গোপন সংবাদ পেয়ে মহম্মদপুর থানার পুলিশ তাকে নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় ওমরের বাবা মামলার বাদি শুকুর মোল্যা পালিয়ে যান। তাকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি।

পুলিশের জিজ্ঞাসাবাদে কথিত অপহৃত ওমর পুলিশকে জানায়, সে তার বাবার নির্দেশে প্রতিপক্ষকে ফাঁসাতে গত দুই বছর ঢাকার বিভিন্ন জায়গায় নির্মাণ শ্রমিকের কাজ করত। গোপনে সে বাবা-মায়ের সাথে দেখা করতে বাড়ি এসেছিল।

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: