মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কমঃ 

11012913_770262089758201_8736834246054419663_n

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকার দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে এবং সে দায়িত্ব সকলের।

বৃহস্পতিবার দুপুরে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, মাগুরা-১ আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মেজর এটিএম আব্দুল ওয়াহ্হাব, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক আওয়ামী লীগ নেতা সৈয়দ শরিফুল ইসলাম, হাজী গোলাম মওলা প্রমুখ।

সভা শেষে আগামী ৩০ মে মাগুরা-১ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াহ্হাবের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু নাসির বাবলুকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুকে সদস্য সচিব করে জেলা নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: